ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আরো পড়ুন: প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার দুপুরের দিকে তাকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ চৌধুরী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে।

আরো পড়ুন: শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গ্রেফতার

জানা যায়, বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি চেকের মামলাসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি। মামলা গুলোতে তিনি প্রায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন। রোববার দুপুরের দিকে র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। পরে রোববার সন্ধ্যার তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব-১১।

আরো পড়ুন: জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর আঞ্চলিক ও গ্রামীণ ৪শ কি:মি: সড়ক

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি চেকের ১৯ লাখ টাকার মধ্যে প্রথমে ১৬ লাখ টাকা পরিশোধ করেন। এখন বাকী ৩লাখ টাকাও পরিশোধ করে দিয়েছেন। আদালত খুললেই তার জামিন হয়ে যাবে। চেকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: সুধারামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ওই আসামি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চেকের মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫