ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

ট্রাকের ধাক্কায় বিচ্ছিন্ন হলো তরুণের ডান হাত

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত আলাদা হয়ে পড়েছে। এ সময় মাহমুদুল হাসান (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী তরুণের পা ভেঙ্গে যায়।

আরো পড়ুন: প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: নোবিপ্রবিতে ৮শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন

আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা ও হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।

আরো পড়ুন: কবিরহাটে রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আরোহী দুই তরুণ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সড়কে পড়ে থাকা বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন: আজই নয়, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রোববার নেওয়া হতে পারে লন্ডন

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন বলেন, বিজয়ের ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরেক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন: ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা যায় ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ট্রাকের ধাক্কায় বিচ্ছিন্ন হলো তরুণের ডান হাত

আপডেট সময় : ১০:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫