ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিগত ১৭ বছরে যা হয়েছে আগামী দিনে তা হবে না, সরকারী কাজে কোনো চুরি হবে না-বরকত উল্লাহ বুলু শত্রুতার জেরে ধ্বংস করা হয়েছে ২৪ একর জমির তরমুজ মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে বসতঘরের পানির ট্যাংকে ডিজেল, অভিযানে জব্দ ৭৫০ লিটার মোটরসাইকেলের তেল আনতে গিয়ে বাড়ি ফেরা হলোনা তরুণের মা-বোনের সমভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-৫ হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-২ সুগন্ধা পরিবহনের চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে বড় ভাই খুন

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই হারুনুর রশিদের হাতে খুনের শিকার হয়েছে বড় ভাই আবু বকর ছিদ্দিক(৬৪)।

আরো পড়ুন: আন্তঃজেলা ডাকাত সর্দার সেলিম ও জয়নাল গ্রেফতার

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলাসক উল্যাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই হারুনুর রশিদ পালাতক। স্থানীয় সূত্র জানায়, ছোট ভাই হারুনুর রশিদের সাথে বড় ভাই আবু বকর ছিদ্দিকের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে মঙ্গলবার সকালে বাড়ির সামনে একা পেয়ে ছোট ভাই হারুনুর রশিদ বড় ভাই আবু বকর ছিদ্দিককে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্বজনরা ছিদ্দিককে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরো পড়ুন: গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া

এদিকে আবু বকর ছিদ্দিকের মৃত্যুতে এলাকায় ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মেজো ছেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, আমার বাবারা আট ভাই। আমার বাবা আগে থেকে বাড়ির পাশে কিছু জমিতে ধান চাষ করে আসছে। আমার কাকা হারুনুর রশীদও পৃথক ভাবে কিছু খেতে চাষাবাদ করে আসছে। কিন্তু গত কয়েক দিন ধরে হারুনুর রশীদ আমার বাবার দখলে থাকা ধান ক্ষেতে নিজে চাষাবাদ করবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের গেইটে বাবার সাথে তার ছোট ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাকা আমার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবাকে দাফন করা হবে।

আরো পড়ুন: নোয়াখালী-৫ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী ফখরুল

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ বারী আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫