ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

করোনা ঠেকাতে ‘কন্টাক্ট ট্রেসিং’ যেভাবে কাজ করবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ৭৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা স্বাস্থ্য ডেস্ক :

করোনার কারণে স্থবির গোটা বিশ্ব। মহামারি এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে খুব শিগগিরই যুক্তরাজ্যের লাখ লাখ মানুষকে আহ্বান জানানো হবে যে তারা যেন তাদের চলাচল ট্র্যাক বা চিহ্নিত করে।

করোনাভাইরাসে আক্রান্তরা যাদের সংস্পর্শে এসেছেন, তাদের খুঁজে বের করতে ১৮ হাজার মানুষ নিয়োগের পরিকল্পনা করছে যুক্তরাজ্যের সরকার। এর সাথে সাধারণ জনগণকেও সংযুক্ত হওয়ার আহ্বান জানানো হবে।

কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে একটি পদ্ধতি যা সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহার করা হয়। এটা সাধারণত যৌন রোগের ক্লিনিকে ব্যবহার করা হয়। সেখানে রোগীদের বলা হয় তারা যেসব মানুষের সাথে ঘনিষ্ঠ হয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে।

করোনাভাইরাস মহামারির ক্ষেত্রে, যেসব মানুষ দীর্ঘ সময় ধরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদেরকে স্বেচ্ছা আইসোলেশনে যেতে বলা হয়।

এটা সাধারণত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বন্ধু এবং পরিবারের সদস্যদের ফোনের মাধ্যমে জানানো হয়। সাথে একটা স্বয়ংক্রিয় লোকেশন ট্র্যাকিং মোবাইল অ্যাপও সংযুক্ত করা হয়।

করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাবের শিকার দেশগুলোতে এরই মধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যেমন হংকং, সিঙ্গাপুর, জার্মানি।

যুক্তরাজ্য মে মাসের মাঝামাঝি সময়ে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ চালু করার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে যে, কয়েক সপ্তাহ ধরে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে প্রাদুর্ভাব খুঁজে বের করা বা ট্র্যাক করাটা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনা ঠেকাতে ‘কন্টাক্ট ট্রেসিং’ যেভাবে কাজ করবে

আপডেট সময় : ১১:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০