প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোর জন্য অনুমোদন ২৬৫৪ কোটি টাকা
- আপডেট সময় : ০৮:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৭৪ বার পড়া হয়েছে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এর জন্য সরকার তিনটি কার্গো যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করার অনুমোদন দিয়েছে। এটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা।বুধবার (১১ মার্চ) এক বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আরো পড়ুন: দাপুটে জয় পেয়ে সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এগিয়ে বাংলাদেশ
যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫-৬ এপ্রিল ২০২৬ সময়ের জন্য এক কার্গো এলএনজি আনা হবে। এর ব্যয় ধরা হয়েছে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ২১.৫৮ মার্কিন ডলার।
আরো পড়ুন: যুদ্ধের উত্তেজনার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ
দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৯-১০ এপ্রিল এবং ১২-১৩ এপ্রিল ২০২৬ সময়ের জন্য আরও দুটি কার্গো এলএনজি আনা হবে। প্রতিটি কার্গোর ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ২০.৭৬ মার্কিন ডলার। এছাড়া, একই সভায় পাম তেল ও রাইস ব্রাণ তেল আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

















