ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমানের স্বাক্ষরে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইউএনও মো. আলাউদ্দিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে জেলাজুড়ে এবং দেশব্যাপী তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটি ছড়ানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার খবর পাওয়ার পর সোমবার সকালেই তিনি কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, তারা সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি অবগত হয়েছেন। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাটি ঘিরে নানা গুঞ্জন থাকলেও কেউ কেউ এটিকে ‘হানিট্র্যাপ’ হিসেবেও দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি

আপডেট সময় : ১০:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬