ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-২

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক অভিযানে ১৩৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। এর আগে, বুধবার দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হাতিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) ও ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।

পুলিশ জানায়, দেশের চলমান পরিস্থিতিতে তেলের মজুদ ঠেকাতে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুপুর ১২টার দিকে পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের সড়ক থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল উদ্ধার করে পুলিশ। ওই সময় চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন আরও জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-২

আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬