ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নোয়াখালী পৌর এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ এই সংগঠনের একদল নেতাকর্মীরা পৌর এলাকার সামনে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের হাতে ব্যানার ও পোস্টার দেখা গেছে। স্লোগানের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করেন, একই সঙ্গে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, বহিরাগত লোকজন আকস্মিক ভাবে ঝটিকা মিছিল করে। কিছুক্ষণ পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। মিছিলে অংশগ্রহণকারীদের চিহিৃত করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬