ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নোয়াখালীর সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিনের দাপন সম্পন্ন ময়লার ভাগাড়ে বাজারের ব্যাগে মিলল সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন সেই যুবদল নেতা নোয়াখালীতে বামপন্থী ও প্রগতিশীলের সভায় ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবি গায়ে হলুদের একদিন আগে কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মসজিদের খতিবের সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

সুবর্ণচরে পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০ ৬৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক::

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলে ইব্রাহীম খলিল দিদার (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
সোমবার (১৫ জুন) বাবার মৃত্যুর ৫ ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলি ইউয়িনের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এর আগে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩ ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিডিআরের (বর্তমানে বিজিবি) অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭০) মারা যায়। নিহত সুবেদার চর জুবিলী এলাকার মৃত তোফায়েল আহমেদ’র ছেলে।

পরে পিতার এ মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে নিহতের ছেলে দিদার। পরে তার স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি মৃত্যুকালে ৩ ছেলে সন্তানের জনক ছিলেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০