ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু সীমানা বিরোধে তরুণ খুন, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ কাল থেকে ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত জোর পূর্বক বাড়িঘর দখলের অভিযোগ তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে সুবর্ণচরে ইয়াবাসহ গ্রেফতারের পর বহিষ্কার সেই যুবদল নেতা নোয়াখালীতে পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯

‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের শিমুলীয়া গ্রামে কথিত ভুল চিকিৎসার কারণে দুটি বড় গরু ও দুটি বাছুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি সংশ্লিষ্ট এ.আই. টেকনিশিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুরা রোগে (FMD) আক্রান্ত চারটি গরুর চিকিৎসার দায়িত্ব নেন এ.আই. টেকনিশিয়ান মো. কামাল হোসেন। খামারি মনজুরুল হকের অভিযোগ, নিজেকে অভিজ্ঞ পশু চিকিৎসক পরিচয় দিয়ে তিনি কয়েকদিন ধরে গরুগুলোর চিকিৎসা করেন। তবে চিকিৎসার তৃতীয় দিন থেকেই গরুগুলোর অবস্থার অবনতি হতে থাকে।
‎
‎এ অবস্থায় খামারি মনজুরুল হক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ২ হাজার টাকা ভিজিট প্রদান করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানাকে খামারে নিয়ে আসেন। কিন্তু কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি গরু মারা যায়। পরে আরও দুটি গরুর মৃত্যু হয়।
‎
‎এবিষয়ে মারিয়া আক্তার বলেন, এ.আই টেকনিশিয়ান কামাল হোসেনের ভুল চিকিৎসার কারণে আজ আমাদের এতো বড় ক্ষতি হলো। আমাদের সাথে যা হলো অন্য কোনো খামারিদের সঙ্গে যেন এমনটি না হয়।
‎
‎ক্ষতিগ্রস্ত খামারি মনজুরুল হক বলেন, “মিথ্যা তথ্য দিয়ে কথিত পশু চিকিৎসক মো. কামাল হোসেন আমার চারটি গরুর ভুল চিকিৎসা করেছেন। এতে আমার চারটি গরুই মারা গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
‎
‎অভিযুক্ত এ.আই. টেকনিশিয়ান মো. কামাল হোসেনের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা প্রথমে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তিনি বলেন, “গরুগুলো FMD (ক্ষুরা রোগ) ভাইরাসে আক্রান্ত ছিল। সময়মতো ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই দুটি বড় গরু ও দুটি বাছুর মারা গেছে।”
‎
‎এ.আই. টেকনিশিয়ান কামাল হোসেনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তাকে কারও ফোন রিসিভ করতে নিষেধ করেছি। সে আপনাদের সঙ্গে কথা বলবে না।”
‎
‎এ ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

আপডেট সময় : ১২:১৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬