ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সবার জন্য বাংলাদেশের বিভাগীয় কো-অর্ডিনেটর সাংবাদিক মাহবুব আলম। মতবিনিময় সভায় মূল প্রতিপাদ্য তুলে ধরেন সবার জন্য বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী রাকিব আল হাসান লিহি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে।

অথচ ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে প্রত্যেকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা ও সংগঠন করার অধিকার দেশের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। এ অগ্রযাত্রায় উপস্থিত সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

সবার জন্য বাংলাদেশের নোয়াখালী জেলা আহ্বায়ক আশিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স প্রফেসর অধ্যাপক ডা: মাসুদ কাইয়ুম, সুবর্ণচর সৈকত সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রফেসর মামুনুর রশিদ, ডাঃ অরুণচন্দ্র ঘোষ, নোয়াখালী জজ কোর্টের অ্যাডভোকেট আশরাফুল মায়মন, অ্যাডভোকেট হুমায়ুন কবির, ফিরোজ শাহ মাইজভান্ডারী স্কুল এর প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, শিক্ষক হাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের শিল্পী ও হাশেম সংগীত একাডেমীর সভাপতি শাহনাজ হাসেম কাজল, একতা শিল্পগোষ্ঠীর সভাপতি ফয়েজ আহমদ স্যার, এখলাসপুর শেখ মহিউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি মাজারের মোঃ শহিদুল ইসলাম খোকন, আব্দুল কাসেম মাইজভান্ডারী দরবারের মোতাওয়াল্লি মোহাম্মদ মিজানুর রহমান, সারাফত আলী দরবার শরীফের মোতাওয়াল্লি আবু জাকের, তোফায়েল আহমদ মৌলভী মাজারের নুর ইসলাম মধু প্রমুখ।

সভায় উপস্থিত ব্যক্তিরা সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদমুক্ত শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬