ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিল উপজেলায় পরকোট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ দশঘরিয়া গ্রামের কুড়ি বাড়ির সুইডেন প্রবাসী সাজেদা আক্তারের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ চোরেরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্নালকার ও ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, সোপা, খাট, দরজা ও অন্যন্য আসবাবপত্র এবং মূল্যবান ইলেকট্রনিক্স পণ্যসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় গত বুধবার বিকেলে প্রবাসী সাজেদা আক্তারের ভাই ফরহাদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পরকোট ইউনিয়নের দক্ষিণ দশঘরিয়া গ্রামের কুড়ি বাড়ির সুইডেন প্রবাসী সাজেদা আক্তার ও তার স্বামী মো. সাজু দীর্ঘদিন ধরে সুইডেনে প্রবাস জীবনযাপন করছেন। তাদের অনুপস্থিতিতে সাজেদা আক্তারের ভাই মো. ফরহাদুল ইসলাম নিয়মিত বাড়িটির দেখাশোনা করে আসছেন। বাদী ফরহাদুল ইসলাম জানান, কেউ না থাকায় মাঝেমধ্যে সেই এসে ঘর পরিষ্কার করে যায়। সর্বশেষ গত ৩০ জুন তিনি বোনদের বাড়িতে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছিলেন। এরপর গত ১১ নভেম্বর সকালে পুনরায় বসতঘরে গিয়ে দেখতে পান ঘরের পেছনের দরজা খোলা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, কেবিনেট, শোকেস, সিন্দুক, স্টিলের আলমারি, ওয়ার্ডরোব, বইয়ের সেলফ, এলইডি টিভি, টিভি বক্স, ডিভান, সেলাই মেশিন এবং বিভিন্ন মূল্যবান কাঁচের জিনিসপত্রসহ প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে চাটখিল থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মুসলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬