নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ১০:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের ফুটবল খেলার সময় ফয়সালের মা রওশন আরা আক্তারের গায়ে বল লাগে। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে ফয়সাল ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে মীর হোসেনকে পিটিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ওসি মো. আবদুল মোন্নাফ জানান, এ ঘটনায় নিহতের ছেলে হত্যা মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



















