ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০ ১৪০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীপাড়া এলাকার ফজল আহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার গভীর রাতের এ ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, গভীর রাতে কক্সবাজারের-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়াপাড়া ফিশিংঘাট এলাকায় ইয়াবার চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিম বলেন, আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এর মধ্যে কাশেম নামক ব্যক্তির শরীরে গুলির আঘাত ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০