ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

চৌমুহনীতে আগুনে ১২দোকান ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৬২১ বার পড়া হয়েছে

আগুনে পুড়ছে হকার্স মার্কেটের দোকান

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে করিমপুর এলাকার খাজা হাফেজ মহিন উদ্দিন হকার্স মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হকার্স মার্কেটের একটি দোকানে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে বাজারের লোকজন। মুহুর্ত্বের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান দেখে উপস্থিত ব্যবসায়ীরা ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে মাইজদী ফায়ার সার্ভিসের একটি দল এসে যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে মার্কেটে থাকা ওষধ ফার্মেসী, মুদি, টেইলার্স, প্লাস্টিক, অটো পাটর্স, মাছ ধরার জালের দোকানসহ অন্তত ১২টি দোকান পুড়ে যায়। দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চৌমুহনী স্টেশনের দু’টি ও মাইজদী স্টেশনের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চৌমুহনীতে আগুনে ১২দোকান ছাই

আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০