ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ৫২৯ বার পড়া হয়েছে

নিহত ব্যসায়ী রাশেদ রানা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে মো. রাশেদ (৩২) নামে এক ব্যবসায়ীকে তার অফিস থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার পরিবারের অভিযোগ স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেলের নেতৃত্বে এ হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ উপজেলার চরএলাহি ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাংচিল গ্রামের আবুল হাসেম প্রকাশ বাদী হাসেমের ছেলে। আটককৃতরা হলো, ইমাম হোসেন (৫২), নোমান (২৪), ইউনুছ (৩২), মোঃ মুনির (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদের মাটি কাটার মেশিন, টাক্ট্রর ও সিএনজি ব্যবসা ছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কিল্লার বাজারের নিজ অফিসে বসে হিসাব-নিকাশ করছিল রাশেদ। এসময় কয়েকজন দূর্বৃত্ত এসে রাশেদের উপর হামলা করে অস্ত্রের মুখে জিম্মি করে হাসেম বাজারে নিয়ে যায়। হাসেম বাজারে নিয়ে প্রথমে ইকবাল নেতা রুমে আটক করে রাশেদকে মারধর করে। পরে ওই বাজারের সন্ত্রাসীরা রাশেদকে এলাপাতাড়ি পিটিয়ে তার হাত-পায়ের রগ কেটে দিয়ে ফেলে যায়। এলাকায় আধিপত্য নিয়ে রাশেদের ভাই দেলোয়ারের সাথে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল মেম্বারের সাথে বিরোধ রয়েছে।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদাউস ও ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মোজাম্মেল মেম্বারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী ইকবাল, মেহরাজ ও বেচু মাঝিসহ অন্তত ২৫-৩০ জন সন্ত্রাসী কিল্লার বাজার থেকে রাশেদকে তুলে নিয়ে যায়। পরে তারা হাসেম বাজারে নিয়ে প্রকাশ্যে রাশেদকে পিটিয়ে জখম করে ফেলে যায়। মমূর্ষ অবস্থায় রাশেদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাশেদ হত্যার ঘটনায় তার স্ত্রী জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, আটক-৪

আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০