ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান

চাটখিলে ভাড়াটিয়াকে বাসায় তুলে দিলেন ইউএনও এবং ওসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৭০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রতিবেদকঃ
চাটখিল উপজেলার দেলিয়াইতে শরীরে কোন করোনা না পাওয়া গেলেও এক মহিলা ও তার শিশুকে তাদেের দেলিয়াই বাজার সংলগ্ন ভাড়া বাড়িতে (ছেরাজুল হক মঞ্জিল) ঢুকতে বাঁধা দেন বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম (৪৫)।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম ও চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম নিজে এসে মঙ্গলবার রাত ৯ টার দিকে তাদের তাদের ভাড়া বাসায় তুলে দেন।
এ সময় তাদের সাথে খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ডা. তামজিদ হোসেন, সাংবাদিক কামরুল কানন, এসআই নুর আলম, ইউপি মেম্বার জাকির হোসেন বাবলু, জসিম উদ্দিন, দেলিয়াই বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আবু তৈয়ব, স্বাস্থ্য কর্মী তৌহিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য জাকির হোসেন বাবলু জানান, ২দিন আগে করোনা পজিটিভ হওয়া দেলিয়াই হাসেমিয়া মাদ্রাসার শিক্ষক বেলায়েত হোসেন তার ছেলের করোনা পজিটিভ আসে। কিন্তু স্ত্রী এবং অন্য শিশু সন্তানের দেহে করোনার কোন আলামত না পাওয়ায় সন্ধ্যায় তারা উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে তাদের ভাড়া বাসা দেলিয়াইতে গেলে সে বাড়ির মালিক আমেরিকা প্রবাসী আলমগীর হোসেনর স্ত্রী রিনা বেগম তাদের বাড়িতে উঠতে বাধা দেয়।
খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর আলম, স্বাস্থ্য কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অনেক বুঝিয়েও তাদেরকে বাসায় তুলতে ব্যর্থ হন। পরে রাত ৯ টার দিকে ইউএনও দিদারুল আলম, ওসি আনোয়ারুল ইসলাম ওই বাড়িতে গিয়ে বাড়িওয়ালা মহিলাকে বুঝিয়ে করোনা নেগেটিভ হওয়া মহিলা ও শিশুকে তাদের ভাড়া বাসায় ওঠানোর ব্যবস্থা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে ভাড়াটিয়াকে বাসায় তুলে দিলেন ইউএনও এবং ওসি

আপডেট সময় : ১১:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০