ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান ‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু সীমানা বিরোধে তরুণ খুন, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ কাল থেকে ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত জোর পূর্বক বাড়িঘর দখলের অভিযোগ তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে সুবর্ণচরে ইয়াবাসহ গ্রেফতারের পর বহিষ্কার সেই যুবদল নেতা

৫০ লাখ পরিবারে অর্থ সহায়তা আগামীকাল শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ৬৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, করোনা সঙ্কটে কাজ হারানো গরিব মানুষের একাউন্টে নগদ টাকা পাঠিয়ে দেয়া হবে। সেই ঘোষণার বাস্তবায়ন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে।

এককালীন আড়াই হাজার টাকা করে পাবে ৫০ লাখ পরিবার। প্রতি পরিবারে চারজন সদস্য ধরলে এতে উপকার ভোগী হবে ২ কোটি মানুষ। ৫ জন ধরলে আড়াই কোটি। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ২৫০ কোটি টাকা। কাল ১৪ মে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তালিকাভুক্তদের নগদ, বিকাশ, রকেট, এবং শিউরক্যাশসহ মোবাইল ব্যাংক একাউন্টে সরাসরি চলে যাবে এই টাকা। এই টাকা পাঠানোর খরচ সরকার বহন করবে। এই টাকা তুলতেও তাদের কোনো খরচ দিতে হবে না।

ভাতা পাওয়ার তালিকায় আছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, দোকান কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকের পরিবহন শ্রমিক ও হকারসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষ।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি এই তালিকা তৈরি করেছেন।

এই ৫০ লাখ পরিবারের বাইরে আরও ৫০ লাখ পরিবারের প্রায় ২ কোটি সদস্য আগে থেকেই রয়েছে ভিজিএফ কার্ডের আওতায়। এছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা ও প্রতিবন্ধী ভাতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৫০ লাখ পরিবারে অর্থ সহায়তা আগামীকাল শুরু

আপডেট সময় : ১০:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০