সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই

বিএসএমএমইউতে খরচসহ নুমনা কিট জমা দিল গণস্বাস্থ্য কেন্দ্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ৫১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

বাংলাদেশে স্বাস্থ্যসেবা আরও কমে গেলে আগামী ছয় মাসে পাঁচ বছরের কম বয়সী ২৮ হাজারেরও বেশি শিশু মারা যেতে পারে-যা হবে করোনাভাইরাস পরিস্থিতির সবচেয়ে খারাপ পরোক্ষ ফলাফল। নতুন এক গবেষণার এ তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। বুধবার এই গবেষণায় ইউনিসেফ জানিয়েছে, পুষ্টিহীনতার ভয়াবহ রূপ পাঁচ বছরের কম বয়সীদের মৃত্যুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।

ইউনিসেফ জানায়, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এবং নিয়মিত পরিষেবা ব্যাহত হওয়ার ফলে আগামী ছয় মাসে প্রতিরোধযোগ্য রোগে বিশ্বব্যাপী প্রতিদিন অতিরিক্ত ৬ হাজার শিশু মারা যেতে পারে।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্যসেবা গ্রহণের পরিমাণ অনেকাংশে কমে গেছে।

২০২০ সালের মার্চ মাসে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য চিকিৎসা পরিষেবা গ্রহণ ২০১৯ সালের মার্চ মাসের তুলনায় ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বাংলাদেশে ইউনিসেফের আঞ্চলিক প্রতিনিধি টমো হোজুমি বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যসেবার পরিসর হ্রাস পেলে প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য পরিস্থিতি থেকেই বিপুল সংখ্যক শিশুর মৃত্যু হতে পারে। শিশু ও মায়েদের জীবন রক্ষার জন্য বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছে ইউনিসেফ।’

এছাড়া জরুরি পদক্ষেপ না নিলে আগামী ৬ মাসে বিশ্বজুড়ে নিম্ন ও মধ্যম আয়ের ১১৮টি দেশের ১২ লাখ শিশুর মৃত্যু হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিএসএমএমইউতে খরচসহ নুমনা কিট জমা দিল গণস্বাস্থ্য কেন্দ্র

আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০