সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ৫৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে জয়নাল আবেদিন (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ থাকায় মৃত ব্যক্তি ও তার দুই ছেলের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। লকডাউন করা হয়েছে তার বাড়ী। হোম আইসোলেশনে থাকবে পরিবারের লোকজন।
শনিবার ভোরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। মৃত জয়নাল আবেদিন চরকিং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আনা মিয়ার বাড়ীর মৃত আসাদুল হকের ছেলে। তিনি চট্টগ্রামের আগ্রাবাদে শেয়ার মার্কেটের একটি অফিসে চাকরি করতেন বলে জানা গেছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. নিজাম উদ্দিন বলেন, কর্মস্থলে দুই দিন অসুস্থ থাকার পর ১৫মে শুক্রবার জয়নাল আবেদিনকে হাতিয়ায় নিয়ে আসেন তার ছেলেরা। পরে খবর পেয়ে শুক্রবার দুপুরে তাঁর বাড়ীতে মেডিক্যাল টিম পাঠানো হয়। বাড়ীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে তার অবস্থা শংকাজনক হওয়ায় তাকে রাতে আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হয়। আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। মৃত জয়নাল আবেদিন জ্বর, শ্বাস কষ্ট ও ডায়েরিয়ায় ভুগছিলেন। করোনা উপসর্গ থাকায় দুই ছেলেসহ উনার লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার নমুনাগুলো পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১২:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০