ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে

কুড়িগ্রামে সমাজভিত্তিক দূর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৫২৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

অদ্য ২৩.০৬.২১ ইং তারিখ রোজ বুধবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে ব্র্যাক হিউমেনেটেরিয়ান প্রোগ্রাম ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির যৌথ উদ্যোগে সমাজভিত্তিক দূর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্বের অন্যতম দূর্যোগ প্রবণ অঞ্চলে অবস্থিত। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাংগন, খরা, অগ্নিকাণ্ড, ভূমিধস ইত্যাদি প্রাকৃতিক দূর্যোগ এদেশের জনজীবনে নিত্যদিনের ঘটনা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দূর্যোগের সংখ্যা ও ভয়াবহতা বহুলাংশে বেড়েছে।

সিসমিক জোনে অবস্থিত হওয়ায় এদেশটি ভূমিকম্পের ঝুকিতেও আছে। দূর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে দূর্যোগ চলাকালীন প্রস্তুতি, স্বাভাবিক সময়ের প্রস্তুতি, দূর্যোগ পরবর্তী প্রস্তুতি, দূর্যোগ পূর্ব সময় প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কুড়িগ্রাম জেলার জেষ্ঠ্য জেলা ব্যবস্থাপক জনাব মাজেদুল হক সরকার। প্রশিক্ষণে সমাজভিত্তিক দূর্যোগ প্রস্তুতিতে কমিউনিটির দায়িত্ব ও কর্তব্য নিয়েও আলোচনা করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লি সমাজের সদস্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাধুরী সূত্রধর, কুড়িগ্রাম জেলার ব্র্যাক জেলা সমন্বয়কারী জনাব রেজাউল করিম খান, ব্র্যাক জিজেডি’র জেলা ব্যবস্থাপক সেলিনা বেগম। অনুষ্ঠান আ‌য়োজ‌নে সহ‌যোগীতা ক‌রে‌ছেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কুড়িগ্রামে সমাজভিত্তিক দূর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১