ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

এবারের ঈদে কাউকে ঢাকা থেকে গ্রামে যেতে দেয়া হবে না: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৪৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

ঈদের ছুটির মধ্যে কেউ যেন ঢাকা থেকে গ্রামে যেতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রোববার (১৭ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে কেউ ঢাকায় না আসে এবং ঢাকা থেকে কেউ যেন ঢাকার বাইরে না যেতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীতেও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করতে হবে।

সভার পর এআইজি সোহেল রানা সাংবাদিকদের বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এ অনলাইন সভায়।

তিনি জানান, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের যেসব দেশপ্রেমিক বীর সদস্য আত্মোৎসর্গ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও তাদের মহান আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান আইজিপি। করোনা আক্রান্ত দেশপ্রেমিক ত্যাগী পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও কল্যাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

এবারের ঈদে কাউকে ঢাকা থেকে গ্রামে যেতে দেয়া হবে না: আইজিপি

আপডেট সময় : ০৪:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০