ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ২০৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিয়েতে মতবিরোধকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা নিহত এবং আটজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ বেলাল (৪০) উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে।

আহতরা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা। আহত হয়েছেন মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

এদিকে, কনের ভাই হারেসুর রহমান ও চাচাত ভাই আনোয়ার সাদেককে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার শিহাব কায়সার বলেন, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের আব্দুর রহমানের মেয়ে খালেদা বিবির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করার সম্মতি জানালে মেয়েটির পরিবার রাজি হয়নি। এ নিয়ে গত ৫ দিন আগে খালেদা বিবি প্রেমিকের বাড়িতে চলে আসেন। শনিবার রাতে প্রেমিক মো. ইউনুসের বাড়িতে তাদের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে বিয়েতে অসম্মতি থাকায় কনের স্বজনরা অনুষ্ঠান আয়োজন নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে শনিবার রাত ১০টায় অনুষ্ঠানস্থলে বর পক্ষের লোকজনের উপর হামলা চালায় কনের স্বজনরা। এতে উভয়পক্ষের ৯ জন আহত হন।

এপিবিএন অধিনায়ক আরও জানান, আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ বেলাল নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ১২:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১