ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

৩ লাখে বিক্রি হলো এক পোয়া মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ২৫২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের কুতুবদিয়া কৈয়ারবিল এলাকার এক জেলের জালে ৩৭ কেজি ওজনের একটি বিশাল পোয়া মাছ ধরা পড়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) মাছটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছটি ধরা পড়ে।

ট্রলারের মালিক আবু ছৈয়দ বলেন, মঙ্গলবার ভোরে কৈয়ারবিল থেকে জেলেরা প্রতিদিনের মতো সাগরে মাছ শিকারে যান। জাল ফেলার দীর্ঘ সময়ের পর বিকেলে একটি বড় লাল পোয়া মাছ পাওয়া যায়। মাছটির ওজন ৩৭ কেজি। রাতে কৈয়ারবিল সমিতির রোডে মাছটি আনা হলে দেখতে ভিড় করে উৎসুক মানুষ। পরে বুধবার বিকেলে মাছটি ৩ লাখ টাকায় বিক্রি করা হয়।

কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, এ ধরনের পোয়া মাছ সহজে পাওয়া যায় না। এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে। তবে চলতি সপ্তাহে আরও কয়েকটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ লাখে বিক্রি হলো এক পোয়া মাছ

আপডেট সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১