ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

হাতিয়ায় মোটরসাইকেল চাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ৬২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেল চাপায় আবুল কালাম (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় মোটরসাইকেল চালক জহির উদ্দিনসহ দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নলচিরা-জাহাজমারা সড়কের মারগেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম হাতিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে পৌরসভা ওছখালির মারগেজ এলাকায় সড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন আবুল কালাম। এসময় নলচিরা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল আবুল কালামকে ধাক্কা দিলে সড়কের পাশে পড়ে গুরুত্বর আহত হন তিনি। এসময় মোটরসাইকেলের চালক ও এক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবুল কালাম মারা যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ায় মোটরসাইকেল চাপায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট সময় : ০৯:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০