ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৩৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর এর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে ২ দিনের সফরে ভাসানচরে এসেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২ টার দিকে নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচর এসে পৌঁছেন তিনি। শুক্রবার (৩ জুন) বিকেলে নৌবাহিনীর জাহাজে ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে এসেছেন। তিনি দুপুর ২ টার দিকে নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচর এসে পৌঁছান। বিকেলে রোহিঙ্গাদের ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন। তিনি শুক্রবার (৩ জুন) ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং

আপডেট সময় : ১১:১৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২