ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

কিশোরীর অভিযোগে শ্রীঘরে যুবক

চাটখিল প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুলাই) দুপুরে জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া তার কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আশিক এলাহি (২৫) উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাত্রাপাড়া গ্রামের আমির উদ্দিন মিজি বাড়ির হারুনুর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশিক এলাহি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ভুয়া তথ্য দিয়ে বানানো নকল জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করে নোটারির মাধ্যমে গত মার্চ মাসে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। কাগজপত্র ঘষামাজা করে নিজের বয়সও বদলে ফেলে আশিক।

বিষয়টি জানাজানি হলে গত এপ্রিলে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও আশিক মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এসএসসি পরীক্ষার সময় যাতায়াতে তাকে বাধা দেওয়ার পাশাপাশি মেয়েটির পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে ইউএনও বরাবর অভিযোগ করেন মেয়েটির পরিবার।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে নিশ্চিত করে বলেন, জোরপূর্বক বাল্যবিবাহ, প্রকৃত বয়স চুরি, রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে বাল্য বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশ তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কিশোরীর অভিযোগে শ্রীঘরে যুবক

আপডেট সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩