ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

৪ দফা দাবিতে নোয়াখালী ম্যাটস্ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে চার দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা সামনের সড়ক অবরোধ করেও বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে কেন্দ্র থেকে এ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়েছে। যা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। পরে দুপুর ১২টার দিকে দাবি পূরণের লক্ষে অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।

শিক্ষার্থীরা আরও জানান, ৩ বছর ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। কোনো নিয়োগ না থাকায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ম্যাটস্ এর শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারেনি। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগও দাবি জানান। তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

৪ দফা দাবিতে নোয়াখালী ম্যাটস্ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩