ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

শোক দিবসের ছবি দিয়ে স্ট্যাটাস, বিএনপি সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৪২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের ছবি দিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নোটিশের সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহিম। এর আগে, গতকাল বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা। তাহা আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে জানাবেন।

জানা যায়, স্ট্যাটাসটি বিএনপি নেতা আবদুর রহিম তার ফেসবুক আইডি থেকে সরিয়ে নিয়েছেন। তবে এ ঘটনার জের ধরে উপজেলা বিএনপির কতিপয় নেতা কোন্দল সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মিদের মাঝে উস্কানি দেয় একটি পক্ষ।

হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিম বলেন, আমি হাতিয়া রহমানি ফাজিল মাদরসার সহকারী অধ্যাপক। কে বা কাহারা আমার ফেসবুক আইডি হ্যাক করে একটি স্ট্যাটাস দেয়। তবে আমি এখনো কোন কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি। হাতে পেলে আমি উত্তর দেব।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভেকোট আবদুর রহমান বলেন, এটা একটা সাধারণ বিষয়। তিনি সাত দিনের মধ্যে জবাব দিয়ে দিলে বিষয়টি শেষ হয়ে যাবে। তবে কি কারণে এই কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শোক দিবসের ছবি দিয়ে স্ট্যাটাস, বিএনপি সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ১০:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩