সংবাদ শিরোনাম ::
জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫

ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা, বন্ধ ঘোষণা ডায়াগনস্ট্রিক সেন্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগের সেবারহাট মেডিকেল সেন্টার নামে একটি ডায়াগনস্ট্রিক সেন্টারকে বন্ধ ঘোষণা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. মহিবুস সালাম খান। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. মহিবুস সালাম খান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে সেবারহাট মেডিকেল সেন্টার। এমন সংবাদের ভিত্তিতে জেলা সিভিল সার্জনের দিকনির্দেশনায় গতকাল সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব টেকনোলজিস্ট পাওয়া যায়নি। তারা ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে এবং রির্পোট প্রদান করছে। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এমও ডিসি ডা: কামাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মো. রুকনুজ্জামান, স্বাস্থ্য সহকারি মিন্টু লাল নাথ, সিএইচসিপি আবদুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ল্যাব টেকনোলজিস্ট ছাড়া পরীক্ষা-নিরীক্ষা, বন্ধ ঘোষণা ডায়াগনস্ট্রিক সেন্টার

আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩