সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

নোয়াখালীতে পুলিশ সার্কেল ও ভূমি অফিসে ভাংচুর-অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৪ আগস্ট) বিকেল ও সন্ধ্যার দিকে ভাংচুর অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, রোববার বিকেল ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল অতর্কিতভাবে বেগমগঞ্জ উপজেলা (ভূমি) কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে তারা সেখানে অগ্নিসংযোগ করে অফিসে থাকা ল্যাপটপ ও ডেস্কটপ লুট করে নিয়ে যায়। এরপর সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের আরেকটি দল নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কার্যালয়ে হামলা চালায়। এরপর তারাও সেখানে ভাংচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই আন্দোলনকারীরা সরে যান।

বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, আমি শুনেছি কার্যালয়ে আগুন দিয়ে ল্যাপটপ ও ডেস্কটপ গুলো নিয়ে গেছে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।

জানতে চাইলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব অগ্নিসংযোগ করার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে তারা তিন দফা থানায় আক্রমণ করে। পরবর্তীতে সার্কেল অফিসে গিয়ে তারা কাগজ পত্রে অগ্নিসংযোগ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে পুলিশ সার্কেল ও ভূমি অফিসে ভাংচুর-অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪