সংবাদ শিরোনাম ::
২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয়

বন্যায় দুর্ভোগ: পারিবারিক কবরস্থানে দাফন হয়নি যুবকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবিরহাট প্রতিনিধিঃ

বন্যায় বিস্তৃত পানির কারণে ভ্যান গাড়ি করে আরজু (৪০) নামে এক যুবকের মরদেহ দাফন করা হয়েছে প্রতিবেশীর কবরস্থানে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো.আরজু (৪০) উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে। ।

স্থানীয় বাসিন্দা জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর কবিরহাটসহ ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। আরজু আগে থেকেই অসুস্থ ছিল। গতকাল বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সে কুমিল্লায় মারা যায়। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে তার মরদেহ স্বাভাবিক ভাবে স্বজনেরা খাটিয়া কাঁধে বহন করে কবরস্থানে নেওয়া সম্ভব হয়নি। পরে ভ্যান গাড়ি করে তার খাটিয়া জানাজা স্থলে নেওয়া হয়। এ জেলায় এ মুহূর্তে মৃত্যু বরণ করলে দাফন করার মত অবস্থা নেই।

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, আরজু মারা যাওয়ার পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। তাদের পারিবারিক কবরস্থানে কোমর পানিতে বিস্তৃত ছিল। পরে একই ওয়ার্ডের অন্য সমাজের চৌধুরী বাড়ির প্রায় দেড় কিলোমিটার দূরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বন্যায় দুর্ভোগ: পারিবারিক কবরস্থানে দাফন হয়নি যুবকের মরদেহ

আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪