সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

থানা থেকে লুট হওয়া গ্যাসগান মিললো সমিলের গুড়ির আড়ালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, একই দিন রাতে জেলার বেগমগঞ্জের মজুমদারহাট বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগানটি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মজুমদার হাট বাজারস্থ এ্যাডভোকেট খোকন উদ্দিন বাহারের বাড়ি সংলগ্ন নাসিরের স-মিলের গাছের গুড়ির আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৩৮ এমএম গ্যাসগান (মেইড ইন চায়না) উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। গ্যাসগান অস্ত্রটি পুলিশ বাহিনী ব্যবহার করে থাকে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

থানা থেকে লুট হওয়া গ্যাসগান মিললো সমিলের গুড়ির আড়ালে

আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪