ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

থানার গোলঘরে মারামারি, আটক ৬

সেনবাগ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের সালিস বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাইদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানার গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। বিকেল  পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর করেন।

যোগাযোগ করা হলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক বলেন, মারামারি না ধাক্কাধাক্কির সময় গ্লাস ভাংচুর হয়েছে। সামান্য বিষয়। তবে এ ঘটনায় উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

থানার গোলঘরে মারামারি, আটক ৬

আপডেট সময় : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫