ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় পুলিশ-র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বেলাল হোসেন লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‌্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স¤প্রতি চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার

আপডেট সময় : ১২:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬