ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

ছাগলনাইয়ায় ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০ ৩৩৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ ও এ কর্মকান্ডে সহায়তার অভিযোগে এক ইউপি সদস্যসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ।

ওসি জানান, গ্রেফতারকৃতরা হল ফজলুল করিম প্রকাশ বাবু, রেজিয়া বেগম, রাবেয়া আক্তার মুক্তা, আবুল হোসেন ও নুরুল করিম চৌধুরী প্রকাশ সবুজ মেম্বার। সবুজ উপজেলার মহামায়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানান, কয়েক মাস পূর্বে এক নারীকে (১৭) ধর্ষণ করে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফজলুল করিম প্রকাশ বাবু । পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি মেম্বার সবুজসহ অন্যান্যরা সালিশ-মীমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দিতে চেষ্টা করেন।

এর প্রেক্ষিতে ওই নারী ছাগলনাইয়া থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনের ৯ (১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী ফজলুল করিম প্রকাশ বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও অন্যদের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় তাদের থানায় এনেছিল। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান জানান, আগামীকাল তাদের ফেনীর আদালতে হাজির করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ছাগলনাইয়ায় ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০