ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

৯৯৯ এ কল, বখাটে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ২৭১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে ১০বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ কল দিয়ে বখাটেকে পুলিশে ধরিয়ে দিল শিশুটির মা। গ্রেপ্তারকৃত বখাটে হারুন উর রশিদ হারুন (৩৮) পেশায় একজন চা দোকানদার।

রবিবার সকালে নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত হারুন উর রশিদ উত্তর সাহাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশু (১০) সাহাপুর স্টিল ব্রিজের পাশে হারুনের চা দোকানে যায় সিঙ্গারা নেওয়ার জন্য। শিশুটিকে একা পেয়ে হারুন তাকে ডেকে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে দোকান বন্ধ করে শিশুটিকে যৌন নির্যাতন করে হারুন। এসময় শিশুটির চিৎকারে পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে দোকান খুলে শিশুটিকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেলে শিশুটির মা ৯৯৯ এ কল দিয়ে বিষয়ে জানালে সেনবাগ থানার পুলিশ অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা এর দায়ের করা মামলায় বখাটে হারুনকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৯৯৯ এ কল, বখাটে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০