ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

সাংবাদিক মুজাক্কিরের হত্যার বিচারের দাবীতে কোম্পানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ ৫০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে প্রেসক্লাব কোম্পানীগঞ্জ।

রবিবার (২১শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম মান্নান মুন্না, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সেক্রেটারি গিয়াস উদ্দিন রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা রাজনৈতিক সহিসংসতার বলি হওয়া এই তরুণ সংবাদকর্মীর নিহতের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্যাহ, সদস্য সাহাবউদ্দিন সোহাগ, ওহিদুর রহমান, নাছির উদ্দিন, ইমাম হোসেন খাঁন, এম এস আরমান, কামরুল হাসান রুবেল, নুর নবী রাকিব প্রমূখ।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ’তে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারের তরকারি বাজারের সামনে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সংঘর্ষের চিত্রধারনের সময় গুলিবিদ্ধ হয় সাংবাদিক মুজাক্কির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সাংবাদিক মুজাক্কিরের হত্যার বিচারের দাবীতে কোম্পানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১