ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ টেক্কা দিল রণবীরের ‘৮৩’-কে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ৫২০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহামারির বিধি-নিষেধ আলগা হতেই ভিড় বাড়ছে প্রেক্ষাগৃহে। বলিউডে ছবির শ্যুটিংও নতুন করে শুরু হয়েছে পুরোদমে। সাম্প্রতিক হিসেব বলছে, বক্স অফিসে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রণবীর সিংহের ‘৮৩’ এবং আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’।
এরই মধ্যে হিন্দি সংস্করণে ‘পুষ্পা: দ্য রাইজ’ টপকে গেল কপিল দেবের জীবনী নিয়ে তৈরি কবীর খানের ‘৮৩’-এর বক্স অফিসের রেকর্ড।

২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিংহের ‘৮৩’। মুক্তির পরই ছবিটির জনপ্রিয়তা তুঙ্গে। অন্য দিকে, আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায় তারই এক সপ্তাহ আগে, ১৭ ডিসেম্বর। ছবিতে আল্লু চন্দনকাঠ পাচারকারীর ভূমিকায় অভিনয় করেন। শুরু থেকেই বাণিজ্যের অঙ্কে ‘৮৩’-কে টেক্কা দিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর প্রথম সপ্তাহেই ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছিল আল্লুর ছবি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়— মোট পাঁচটি ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’।
এ বার ‘পুষ্পা’-র শুধু হিন্দি সংস্করণই টেক্কা দিল ‘৮৩’-কে। সংবাদমাধ্যম সূত্রে খবর, হিন্দিতে অল্লু অর্জুনের ছবিটি এখনও পর্যন্ত মোট ১০৬ কোটির ব্যবসা করেছে। যেখানে ‘৮৩’ বক্স অফিস থেকে সংগ্রহ করেছে মোট ১০৩ কোটি টাকা। সব মিলিয়ে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যবসা ছাড়িয়েছে ৩০০ কোটির অঙ্ক!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ টেক্কা দিল রণবীরের ‘৮৩’-কে

আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২