ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশের হয়ে লড়বেন পিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ৪৭৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এবারের আস‌রে বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পিয়ার ছবি প্রকাশ ক‌রে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

প্রতিবারের ন্যায় চলতি বছরের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে বসতে যাচ্ছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইটেও পিয়া বিপাশার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তাঁর ছবি প্রকাশ করেছেন আয়োজকেরা। এবারের ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ এর আসরে বিশ্রে ৩০টি দেশ থেকে অংশ নিচ্ছে বিবাহিত নারীরা।

পিয়া বিপাশা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। মিসেস ওয়াল্ডের আসরে অংশগ্রহণের ব্যাপারে পিয়া বলেন, ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন চোখে পড়ে। তাদের দেয়া শর্তের মধ্যে দেখলাম, অংশগ্রহণের জন্য যা যা দরকার, সবই আমার মধ্যে আছে। তখন চিন্তা করলাম, আমিও তো অংশ নিতে পারি। আবেদন করে ফেললাম। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে মেইল করে জানিয়েছেন তাঁরা। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাঙালি নারী অংশ নিচ্ছেন মিসেস ওয়ার্ল্ডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশের হয়ে লড়বেন পিয়া

আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২