ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

ঈদের অনুষ্ঠানে সোমালিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৪৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

ঈদের উৎসবকে কেন্দ্র করে আয়োজিত নাচ-গানের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। রোববার সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বিস্ফোরণ ঘটে।

হামলায় আরো ২০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ অফিসার মোহাম্মদ মোক্তার এএফপিকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এজন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

তবে এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরণ ঘটে।

আবদি হাসান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঈদের উৎসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রোববার মানুষ সেখানে জড়ো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ঈদের অনুষ্ঠানে সোমালিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৫

আপডেট সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০