ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

গাইবান্ধায় সাংবাদিক সিরাজুল ইসলামকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ১০০১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

‘মানবজমিন’ পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে বলেন, গত ১২ মে মামলাটি করা হয়েছে। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফাতেমা পরিবহনের মালিক আবদুস সোবাহান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেছেন।

সূত্র মতে, করোনাভাইরাস পরিস্থিতিতে ফাতেমা পরিবহন গাইবান্ধা থেকে ঢাকায় যাত্রী নিয়ে যায়। এ অপরাধে জেলার বিভিন্ন থানা–পুলিশ একাধিকবার এই পরিবহন আটক করে এবং মামলা দায়েরও করা হয়। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক সিরাজুল লেখালেখি করেন। এ নিয়ে ফাতেমা পরিবহনের মালিক আবদুস সোবহান ১২ মে সিরাজুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পলাশবাড়ী থানায় মামলা করেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতেও দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা বেড়েই চলেছে। মার্চ থেকে ১০ মে পর্যন্ত ৭১ দিনে এই আইনে মামলা হয়েছে ৪৩টি। এর আগে ২০১৯ সালে বছরজুড়ে এই সংখ্যা ছিল ৬৩। করোনাকালে দায়ের হওয়া মামলায় পেশাজীবী হিসেবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক। এ সংখ্যা ১২ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গাইবান্ধায় সাংবাদিক সিরাজুল ইসলামকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০