ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সেনবাগ উপজেলায় এক দিনে ১০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ২৫৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্কুল শিক্ষিকা, রাজনৈতিক নেতা, ঠিকাদারসহ এক দিনে ১০ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে পালাক্রমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.মতিউর রহমান ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি গুলো লকডাউন করে এবং রোগীদের হোম কোয়ারান্টইনে থাকার নির্দেশনা ও পরামর্শ দিয়ে তাদেরকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন।

এর আগে, বুধবার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করা হয়।

শনাক্ত ব্যাক্তিরা হচ্ছে, সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামের বাসিন্দা ও সেনবাগ সরকারী ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বর্তমান আ’লীগ নেতা , তার স্ত্রী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, একই গ্রামের ঠিকাদার , কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের ৪ বাসিন্দা, ছাতারপাইয়া ইউপির পূর্ব ছাতারপাইয়া গ্রামের ২ বাসিন্দা। কাদরা ইউপির তাহেরপুর গ্রামের ১ বাসিন্দা।

এ নিয়ে সেনবাগ উপজেলায় মোট ২৩ জন ব্যক্তির শরীরে করেনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়ার আলী আক্কাস নামে এক রাজমিস্ত্রী মারা গেছে। করোনায় শনাক্ত ২৩ জনের মধ্যে কাবিলপুর ইউনিয়নেরই রয়েছে ১১জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগ উপজেলায় এক দিনে ১০ জনের করোনা শনাক্ত

আপডেট সময় : ০৭:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০