ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

মডেল তারকা থেকে পরিচালক হলেন ময়মনসিংহের জ্যোতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১৮০১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ::

ফেইসবুক গণমাধ্যমে সদ্য প্রকাশিত বহুল আলোচিত ময়মনসিংহের কৃতি সন্তান জ্যোতিকা জ্যোতি মডেল তারকা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত পরিচালক হয়েছেন।

২ বছরের চুক্তিতে তাকে এ নিয়োগ দিয়ে সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যোতিকা জ্যোতি বলেন, ‘প্রথমত মনে হচ্ছে এটা অনেক বড় দায়িত্ব। সেটা ভেবে বেশ চাপ অনুভব করছি। তবে অসংখ্য ভক্ত ও দর্শক শ্রোতা শুভেচ্ছা জানাচ্ছেন এটা দেখে খুব ভালো লাগছে। অফিসে যোগ দেয়ার পর আমার কাজ বা দায়িত্ব সম্পর্কে বুঝতে পারবো। আমি এখন মন্ত্রণালয়ে এসেছি পুরো বিষয়টি জানার জন্য।’

২০০৫ সালে জ্যোতিকা জ্যোতির অভিনীত প্রথম চলচ্চিত্র আয়না মুক্তি পায়। এরপর তিনি বেলাল আহমেদের নন্দিত নরকে এবং তানভীর মোকাম্মেলের রাবেয়া চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন। পরবর্তী সময় তার অভিনীত তানভীর মোকাম্মেলের জীবনঢুলী ও আজাদ কালামের বেদেনী চলচ্চিত্র দুটি মুক্তি পায়।

তাঁর অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্রেক আপ। ২০১০ সালের শুরুর দিকে এ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে পেয়েছিলেন জ্যোতিকা জ্যোতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মডেল তারকা থেকে পরিচালক হলেন ময়মনসিংহের জ্যোতি

আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩