ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ফায়ার সার্ভিস সদর দপ্তরে বিক্ষুব্ধ জনতার হামলা, আহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৮৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে।এ সময় ফায়ার সার্ভিসের আট কর্মী আহত হয়েছে।

জানা যায়,বঙ্গবাজারে আগুন লাগার দুই মিনিটের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।এরপর পর্যায়ক্রমে একে একে যোগ দেয় মোট ৫০ ইউনিট।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা পরেও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এরমধ্যেই বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বলেন, আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আহত হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিসে হামলা করেছে। গাড়িও ভাঙচুর করেছে।

সকাল পৌনে ১০টার দিকে এ হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে নিরাপদে অবস্থান নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ফায়ার সার্ভিস সদর দপ্তরে বিক্ষুব্ধ জনতার হামলা, আহত ৮

আপডেট সময় : ০৩:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩