ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নোয়াখালীতে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৭৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আহছান উল্যাহ সুমন (২৬)। তিনি উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অজি উল্যাহ কেরানী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত রোববার ২৯ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিনে থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ফেনীর দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে বের হন। যাত্রা পথে মোটরসাইকেলটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট-ফেনী সড়কের মহাজন দীঘি এলাকায় পৌঁছলে বসুরহাট গামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে মুর্মূর্ষ অস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিক তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরএলাহী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. ইউসুফ স্বপন বলেন, নিহতের মরদেহ দাফন শেষে নিহতের পরিবার এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নিবেন।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গণেশ চ্যংচুংগা বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবার এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নোয়াখালীতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩