ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

পারমাণবিক ড্রোন বানাল উত্তর কোরিয়া, যা চলতে সক্ষম পানির নিচে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩৮০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা আন্তর্জাতিক:

দুসপ্তাহেরও বেশি সময় আগে প্রথমবার পানির নিচে চলতে সক্ষম ড্রোনের সফল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। এবার পানির নিচে চলতে পারে— এমন একটি পরমাণু শক্তি চালিত ড্রোন প্রস্তুত করেছে দেশটি।

নতুন এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে হেইল-২। ইতোমধ্যে সেটি পরীক্ষা করা হয়েছে এবং তাতে সাফল্য এসেছে বলে শনিবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার জলসীমায় ড্রোনটি ছেড়ে দেওয়া হয়েছিল। ৭১ ঘণ্টারও বেশি সময় সেটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর পর শনিবার বিকেলের দিকে ড্রোনটি ধ্বংস করেছে সামরিক বাহিনী।

এর আগে গত ২৩ মার্চ প্রথম পানির নিচে চলতে সক্ষম ড্রোন হেইল-১ প্রস্তুত করেছিল উত্তর কোরিয়া। হেইল-১ পরমাণু শক্তিচালিত কোনো ড্রোন নয়, তবে এটি পরমাণু বোমা বহনে সক্ষম। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করা হয়েছিল ড্রোনটি।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন হেইল-২ ড্রোনটি উত্তর কোরিয়র সামরিক শক্তিমত্তার অন্যতম প্রতীক।’

২০১২ সালে প্রথম পরমাণু শক্তি চালিত ড্রোন প্রস্তুত করবে বলে ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। তারপর প্রায় এক যুগ সময় লাগল তা বানাতে।

এর মধ্যে অবশ্য অসংখ্যবার পরীক্ষামূলকভাবে দূর-মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। গত দু’বছরেই অন্তত ৫০ বার পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পারমাণবিক ড্রোন বানাল উত্তর কোরিয়া, যা চলতে সক্ষম পানির নিচে

আপডেট সময় : ০৯:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩