ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ময়মনসিংহের তারাকান্দায় শিশুকে রেখে পালালেন মা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩৯৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহের তারাকান্দায় টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের শিশুকে একটি বাড়িতে রেখে গায়েব হয়েছেন শিশুটির মা । শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জিডির সূত্র ধরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরের দিকে বোরকা পরা একজন নারী ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে আসেন। সেখানে গিয়ে আলমগীরের স্ত্রী রবিলা খাতুনকে ওই নারী বলেন, আশপাশে কোথাও টয়লেট নেই। আমার টয়লেটে যাওয়া লাগবে। বাচ্চাটাকে একটু রাখেন। আমি টয়লেট সেরে যাওয়ার সময় নিয়ে যাব। এটা বলে ওই নারী সেখান থেকে বেরিয়ে যান।

তবে দুপুর গড়িয়ে বিকেল হলেও বোরকা পরা ওই নারী আর ফেরেননি। বিষয়টি আলমগীরের স্ত্রী রবিলা আশপাশের বাড়ির লোকজনদের জানান। তারা সবাই আশপাশের এলাকায় বহু খোঁজ করেও ওই নারীর সন্ধান পাননি। আবার সন্তানটির বাবা-মায়ের কোনো হদিসও মেলেনি। সন্ধ্যার পর শিশুটিকে নিয়ে তারাকান্দা থানায় যান রবিলার স্বামী আলমগীর হোসেন। রাত ১০টার দিকে তিনি একটি জিডি করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে, কৌশলে ওই নারী তার সন্তানকে রবিলা খাতুনের কাছে দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ময়মনসিংহের তারাকান্দায় শিশুকে রেখে পালালেন মা!

আপডেট সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩