ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

চাটখিলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৯৫৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়। নিহত মো. শরাফত হোসেন (২৪) উপজেলার মোহাম্মদপুর এলাকার মোহাম্মদ হারুন মোল্লার ছেলে। শুক্রবার (১৪এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার মারকাজ মসজিদ এলাকার চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরাফত রাত ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে চাটখিল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীথ দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরাফত মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চাটখিলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩