ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

মন্দির ভাংচুর-হত্যা মামলায় গ্রেফতার বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৭৩৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মো. আবুল কাশেম (৫৭) জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার ছোরাগো বাড়ির মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার ( ৯ মে) বিকেলের দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে জেলার মাইজদী বাজারের টাউন হল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি জেলার বেগমগঞ্জ উপজেলার আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া সে বিস্ফোরক, নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মন্দির ভাংচুর-হত্যা মামলায় গ্রেফতার বিএনপি নেতা

আপডেট সময় : ০৬:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩